Payment Related Query | Centralised Admission Portal 2024

1. ইউ জি সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে নিবন্ধীকরণের জন্য কোনো ফীজ্ লাগবে কি?

না। ইউ জি সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে নিবন্ধীকরণের জন্য বা আবেদন করবার জন্য কোনো ফীজ্ লাগবে না।

2. নির্বাচিত হওয়ার পর, আবেদনকারী কিভাবে ভর্তি হবে?

আবেদনকারীকে লগ ইন করে, অনলাইনে প্রয়োজনীয় অ্যাডমিশন ফীজ্ জমা দিতে হবে।

3. অ্যাডমিশন ফীজ্ কিভাবে জমা দেওয়া যাবে?

অনলাইনে নেট ব্যাঙ্কিং/ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড ব্যবহার করে, অথবা পেটিএম বা ফোনপে-র সাহায্যে পেমেন্ট করা যাবে।

4. আবেদনকারী কিভাবে অ্যাডমিশন বাতিল করবে?

শেষ দফার অ্যাডমিশন সম্পূর্ণ হওয়ার সময়সীমা র মধ্যে (যা পোর্টালে নোটিফাই করা আছে), ড্যাশবোর্ডে ক্যানসেল অ্যাডমিশন ট্যাবটাতে ক্লিক করে আবেদনকারী অ্যাডমিশন বাতিল করতে পারবে।

5. অ্যাডমিশন বাতিল করলে, আবেদনকারী কিভাবে তার অ্যাডমিশন ফীজ্ ফেরৎ পাবে?

নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাডমিশন বাতিল করলে অ্যাডমিশন ফীজ্ ফেরৎ দেওয়া হবে। আবেদনকারীর প্রোফাইলে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের উল্লেখ থাকবে,   ফেরৎ টাকা সেখানেই ট্রান্সফার করে দেওয়া হবে।

6. অন্য কারোর ব্যাঙ্কের বিস্তারিত তথ্য দিয়ে  আবেদনকারী কি ঐ একাউন্টে টাকা ফেরৎ পেতে পারে?

পারে। তবে, আবেদনকারীর নিজের অ্যাকাউন্ট থাকাটাই বাঞ্ছনীয়।

7. যদি কোনো আবেদনকারী আমাদের জানায় যে, তার টাকা transaction  fail করেছে অথবা অনলাইন পেমেন্ট করবার সময়ে দুবার টাকা জমা পড়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নিয়ে থাকি?

অবিলম্বে এটা পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা  টীমকে জানাতে হবে ( ই মেল আইডি : support@wbcap.in/, 9147052383, 9147052384, 9147052385 ) যাতে তাঁরা উপযুক্ত ব্যবস্থা নিতে পারেন।

8. আবেদনকারীর কি নিজস্ব ব্যাংক একাউন্ট থাকতে হবে?

অ্যাডমিশন ফি প্রদান/ রিফান্ড(যদি প্রযোজ্য হয়) গ্রহণের জন্য আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাঞ্ছণীয়। তবে, পিতামাতা / অভিভাবকের ব্যাংক অ্যাকাউন্টও উক্ত কাজে ব্যবহার করা যেতে পারে।

9. আবেদনকারীকে কি তার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকেই অ্যাডমিশন ফি প্রদান করতে হবে?

আবেদনকারী তার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে নেট ব্যাঙ্কিং/ ডেবিট বা ক্রেডিট কার্ড/ ইউ পি আই এর মাধ্যমে অ্যাডমিশন ফি প্রদান করবেন এটিই বাঞ্চণীয়। তবে, যেকোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকেই পেমেন্ট করা যেতে পারে।

10. অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করার জন্য আবেদনকারীকে কি কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে?

না।

What’s app group for UG StudentJoin
Official websiteclick here
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *