
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে মর্মান্তিক হত্যাকাণ্ডের চেষ্টা
জুলাই ২৫, ২০২৪
মালদা, পশ্চিমবঙ্গ, ভারত – ক্যাম্পাসে এক ছাত্রীর মর্মান্তিক হত্যাকাণ্ডের চেষ্টার পর গৌর বঙ্গ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সম্প্রদায় শোকাহত ৷ আজ বিকেলে ঘটে যাওয়া ঘটনাটি ছাত্র, শিক্ষক এবং মালদহের বাসিন্দাদের মধ্যে ভয় ও অবিশ্বাসের মধ্যে ফেলেছে।
ঘটনার বিবরণ
নির্যাতিতাকে প্রায় 23 বছর বয়সী মেয়ে বলে চিহ্নিত করা হয়েছে, যে গণিতে মাস্টার্স করছে এবং যে ছেলেটি হত্যা করার চেষ্টা করেছিল সে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের প্রাক্তন ছাত্র। দুজনকেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের কাছে ছুরি আঘাতে আহত অবস্থায় পাওয়া গেছে। তাদের আহত দেহ উদ্ধার করে একদল শিক্ষার্থী। কিছু অনুসন্ধানে জানা যায়, প্রথমে ছেলেটি ছুরি দিয়ে মেয়েটির গলা কেটেছিল, তারপর সে নিজের গলা কেটেছিল। বর্তমানে দুজনকেই মালদা মেডিকেল কলেজে এডমিট করা হয়েছে।
অনুমান করা যাচ্ছে ঘটনাটি ঘটার কারণ হচ্ছে প্রেম।
সম্পূর্ণ তথ্য এখনও পাওয়া যাইনি, তদন্ত চলছে।
আহত ছাত্রী



Leave a Reply