
1. আপগ্রেডেশন কি?
আপগ্রেডেশন এমন একটা পদ্ধতি, যা বেছে নিলে আসন খালি থাকলে আপগ্রেড রাউন্ডে আবেদনকারী ইতিমধ্যেই ভর্তি হওয়া তার বর্তমান প্রেফারেন্সের চেয়ে উচ্চতর প্রেফারেন্সের আসনে ভর্তি হতে পারবে।
2. কখন, আগেই ভর্তি হওয়া কোনো আবেদনকারী আপগ্রেডেশন পদ্ধতি গ্রহণ করতে পারবে না?
যদি আবেদনকারী তার ফার্স্ট প্রেফারেন্সের সীটে ভর্তি হয়ে থাকে, তাহলে সে আপগ্রেড করতে পারবে না।
3. যদি কোনো আবেদনকারী তার অ্যালোকেটেড সীটে ভর্তি না হয়, তাহলে কি সে আপগ্রেডেশনের সুযোগ পাবে?
না। যে আবেদনকারী ভর্তিই হয়নি, সে যদি কোনো মপ আপ রাউণ্ড না থাকে তা ছাড়া কোনো আপগ্রেডেশনের সুযোগ পাবে না ,
4. কোন সীটগুলি আপগ্রেডেশনের জন্য গণ্য হবে?
যে সীট গুলোতে কেউ ভর্তি হয়নি,বা আগে ভর্তি হওয়ার পর বাতিল করেছে- সেই সীট গুলোই আপগ্রেডেশন রাউন্ডের জন্য গণ্য হবে।
5. একজন আবেদনকারীকে আপগ্রেডেশনের পর উচ্চতর পছন্দের আসন বরাদ্দ করা হলে কীভাবে তিনি তাঁর আগের প্রভিশনাল অ্যাডমিশন বাতিল করবেন?
প্রভিশনালি ভর্তি হওয়া কোনো আবেদনকারী যদি আপগ্রেডেশন অপ্ট করে, এবং আপগ্রেড রাউন্ডে হায়ার প্রেফারেন্সে সীট পায়, তবে তাকে আপগ্রেডেড সীটে ভর্তির সময়ে yes বাটনে ক্লিক করতে হবে– যাতে তার আগের ভর্তি -হওয়া সীটটা খালি হয়। আর যদি সে আপগ্রেডেড সীটে ভর্তি হতে না চায়, তবে তার আগের অ্যাডমিশনটাই বজায় থাকবে।
6. ভর্তি প্রক্রিয়ায়, যদি কোনো আবেদনকারী কোনো একটি রাউন্ডে কোনো সীট না পায়, তাহলে কি তার পরবর্তী রাউন্ডে অ্যালোকেশনের জন্য অপেক্ষা করা উচিৎ?
হ্যাঁ। মপ আপ রাউন্ডে সে তার প্রেফারেন্স লিস্ট অল্টার করতে পারবে, তবে তা সীট খালি থাকার উপর নির্ভর করবে।
7. কোনো আবেদনকারী কোনো শিক্ষা প্রতিষ্ঠানে একটি সীটের জন্য অ্যালোকেটেড হলে, ভর্তি হওয়াটা কি ম্যান্ডেটরি?
হ্যাঁ। পোর্টালে, তার ক্যান্ডিডেচারে যদি কোনো সীট অ্যালটেড হয়, তবে তার ভর্তি হওয়াটা ম্যান্ডেটরি। অবশ্য, সে মপ আপ রাউন্ডের জন্য নতুনভাবে আবেদন করতে পারে– যদি সীট খালি থাকে।
8. .আবেদনকারী যে আপগ্রেডেশনে ইচ্ছুক, এই কথাটা পোর্টালে কোথাও উল্লেখ করতে হয়? না কি তা আপনা থেকেই হয়ে যায়?
না, তা আপনা থেকেই হয়ে যায় না। আবেদনকারীকে আপগ্রেডেশন বাটনে ক্লিক করতে হয়।
Important link
| Whats app group for UG Student | Join |
| Official website | click here |


Leave a Reply